Saturday, June 20, 2026

চলছে প্রতিবাদ, প্রধানমন্ত্রীর বাড়ির রাস্তাতেই পদ্মশ্রী ফেলে রেখে এলেন বজরং

Date:

Share post:

প্রতিবাদ চলছে কুস্তি সংস্থার বিরুদ্ধে। সেই প্রতিবাদ আরও কঠোর হচ্ছে। গতকালই পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন কুস্তিগির বজরং পুনিয়া। সেই মত সম্মান ফেরাতে নিজেই রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির দিকে। কিন্তু প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তাঁর বাড়ির রাস্তাতেই পদ্মশ্রী ফেলে রেখে এলেন বজরং। জানালেন, এই পদক আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন না তিনি।

এই নিয়ে বজরং সাংবাদিকদের বলেন, “আগেই বলেছিলাম, আমি আমার মেয়ে এবং বোনেদের বাঁচানোর জন্য লড়াই করছি। ওদের ন্যায়বিচার এখনও দিতে পারিনি। তাই আমার মনে হয় আর এই সম্মানের যোগ্য আমি নই। এখানে এসেছি নিজের পুরস্কার ফিরিয়ে দিতে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারিনি কারণ আগে থেকে কিছু জানিয়ে আসিনি। প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি রয়েছে। তাই প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছি, তার উপরেই পুরস্কারটা রেখে দিচ্ছি। এই পদক আর বাড়ি নিয়ে যেতে চাই না।”

বৃহস্পতিবার কুস্তি ছেড়ে দেওয়ার কথা বলেন সাক্ষী মালিক। কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে সঞ্জয় সিং নির্বাচিত হওয়ার পর একে একে বিদ্রোহ করছেন দেশের নামী কুস্তিগিরেরা। বজরংদের অভিযোগ প্রাক্তন কুস্তি ফেডারেশন কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং। তিনি এখন কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সেই পর থেকেই বিদ্রোহী কুস্তিগিরদের একাংশ।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...