Saturday, April 4, 2026

জঙ্গি হানার জের, জম্মু-কাশ্মীরের একাংশে বন্ধ ইন্টারনেট পরিষেবা!

Date:

Share post:

পাক জঙ্গি হামলার (Terrorist attack) জেরে এবার জম্মু এবং কাশ্মীরের (Jammu and Kashmir) একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল। রাজৌরি জেলার সীমানায় সেনার দু’টি গাড়িতে বৃহস্পতিবারের ওই জঙ্গি হামলার ঘটনায় পাঁচ জওয়ান নিহত হয়েছেন। তারপর থেকেই উত্তেজনা বাড়ছে পুঞ্চে। সন্ত্রাসবাদীদের খোঁজে সেনা অভিযান চলার কারণেই পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।

জম্মু ডিভিশনের পুঞ্চ এবং ঘটনার দায় স্বীকার করে নিয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তইবার শাখা সংগঠন ‘দ্য পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট’ (PAFF)। বুধবার গভীর রাত থেকে ডেরা কি গলি-তে অভিযানে নামে সেনা। রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানেরা সেই অভিযানে অংশ নিতেই যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টে নাগাদ টোপা পীর অঞ্চলের কাছে একটি সঙ্কীর্ণ পাহাড়ি বাঁকের মুখে সেনার জিপ এবং ট্রাকের উপরে হামলা চালানো হয়। এরপরই জঙ্গিদের সন্ধানে ডেরা কি গলি ও বালফাইজ়ের মধ্যবর্তী পাহাড় এবং জঙ্গল ঘেরা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। যদিও শুক্রবার তন্ন তন্ন করে খুঁজেও কোনও সাফল্য মেলেনি। বৃহস্পতিবারের হামলার পরে বলফাইজ়ের সাওয়ানি গ্রাম থেকে ৩৬ জন গ্রামবাসীকে আটক করেছিল সেনা। এদের মধ্যে দুজনের মৃত্যু হওয়ায় গ্রামবাসীরা বিক্ষোভ করতে শুরু করেন। সেই আঁচ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণেই ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...