Tuesday, April 14, 2026

শারী.রিক অবস্থার অব.নতি, ভাল নেই রশিদ খান!

Date:

Share post:

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র রশিদ খান (Rashid Khan)। ৫৫ বছর বয়সী এই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা বলছেন মস্তিষ্কের রক্তক্ষরণ কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বর্তমানে আইটিইউতে (ITU ) চিকিৎসাধীন রয়েছেন গায়ক।

উস্তাদ রশিদ খান ভারতীয় শাস্ত্রীয় সংগীত (Indian Classical Music) ঘরানার এক উজ্জ্বল নক্ষত্র। ইনায়েত হুসেন খাঁ-সাহিব যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন সেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান৷ মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যা বেড়েছিল বলেই তাঁর পরিবার সূত্রে খবর। শিল্পীর উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে চিকিৎসকের। রশিদ খানের প্রস্টেট ক্যান্সার রয়েছে। গত কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছেন এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। রশিদের ঘনিষ্ঠ মহল বলছে বিগত কয়েকদিন ধরেই তাঁকে রাইলস টিউবে খাওয়ানো হচ্ছিল। এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...