Saturday, April 4, 2026

তৃণমূল বিধায়কের ফেসবুক পেজ হ্যা.ক করে আ.পত্তিকর ছবি পোস্ট! কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

ফের নোংরা চক্রান্তের শিকার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা! তাঁর ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে অভিযোগ। ফেসবুক স্টেটাসে আপত্তিকর ছবি পোস্ট করা হয়েছে। গোটা ঘটনার জন্য বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক। এটা বিজেপি আইটি সেলের কু-কর্ম বলেই দাবি শওকতের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগও জানিয়েছেন শওকত।

তৃণমূল বিধায়কের কথায়, “বিজেপি ষড়যন্ত্র করে আমার ফেসবুক পেজ হ্যাক করেছে। যে ধরনের নোংরামো ওরা করেছে তা ওদের আইটি সেলের কাজ বলেই আমার মনে হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা করছি আমি। বাংলার মানুষ এসব বরদাস্ত করবে না। দেশের মানুষও মানবে না।”বিধায়কের ফেসবুক পেজ হ্যাক হওয়ার খবরে রাজনৈতিক চাপান-উতর তৈরি হয়েছে ক্যানিং পূর্ব সহ ভাঙড়ে।

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...