Friday, April 3, 2026

দাপট দেখাচ্ছে JN.1 ভ্যারিয়েন্ট, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের!

Date:

Share post:

উৎসবের মরশুমে চিন্তা বাড়াচ্ছে covid 19 এর নয়া প্রতিরূপ। বিশেষজ্ঞদের মাথা ব্যথার কারণ JN.1 ভ্যারিয়েন্ট। দক্ষিণ ভারতে আক্রান্তের সংখ্যা বেশ বেশি। নতুন চিন্তার কারণ মহারাষ্ট্র। গতকাল সে রাজ্যে নতুন করে ৫০ জন কোভিড রোগীর খোঁজ মেলে। আক্রান্তদের মধ্যে ৯ জনই জেএন.১ (JN.1) পজিটিভ। এই নিয়ে রাজ্যে মোট ১০ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই নয়া প্রতিরূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।এই ভ্যারিয়েন্ট অতি দ্রুত সংক্রমণ ছড়াতে পারলেও, গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে কম। কিন্তু জ্বর সর্দি কাশির মত লক্ষণ থাকলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে তিনজন কেরালার, দুইজন কর্ণাটকের এবং একজন পাঞ্জাবের বাসিন্দা। পশ্চিমবঙ্গে এখনও অবধি ৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই JN.1 নতুন প্রজাতি খুব ছোঁয়াচে। তাই বড়দিন এবং বর্ষবরণের উৎসবে ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...