Saturday, April 4, 2026

বিশ্বকাপে হার নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

পেরিয়ে গিয়েছে একমাস। একদিনের ক্রিকেট বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে হারের পর একেবারেই এই নিয়ে মুখ খোলেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে এবার বিশ্বকাপ নিয়ে কথা বললেন রোহিত। আগামিকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন রোহিত।

প্রথম টেস্টের আগে সাংবাদিক বৈঠকে এই নিয়ে রোহিত বলেন, “যেভাবে আমরা বিশ্বকাপে খেলেছিলাম তাতে সবাই ভেবেছিলেন আমরাই ট্রফি জিতব। বিশ্বকাপের জন্য কঠোর পরিশ্রমও করেছি। কিন্তু ফাইনালে কিছু কিছু জিনিস আমরা ঠিক করে করতে পারিনি। এধরনের হারের পর তা মেনে নিতে খুব কষ্ট হয়।”

এরপরই তিনি বলেন,” কিন্তু আমাদের কাছে এগিয়ে যাওয়া ছাড়া কোনও বিকল্প নেই। আমরা এবার সামনের দিকে তাকাতে চাই। বিশ্বকাপের হারের পর গোটা বিশ্বের বিভিন্ন মানুষের থেকে উৎসাহ পেয়েছি আমরা। ব্যক্তিগত ভাবে তা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। ব্যাটার হিসেবে যতটা ভাল সম্ভব ব্যাটিং করছি। সামনে যা আছে আপাতত সেটার দিকে তাকাতে চাই।”

আরও পড়ুন:আগামিকাল প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে টিম ইন্ডিয়া, টেস্ট জয় লক্ষ‍্য রোহিতের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...