Saturday, April 4, 2026

ভু.য়ো জাতিগত সংশাপত্র ধরতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করবে রাজ্য

Date:

Share post:

ভুয়ো জাতিগত সংশাপত্র চিহ্নিত করতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করা হচ্ছে। প্রতিটি জেলায় ব্লক পিছু একজন করে অ্যাডিশনাল ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সব মিলিয়ে সারা রাজ্যে আড়াইশোর কাছাকাছি আধিকারিক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।

• অবসরপ্রাপ্ত অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগের ইন্সপেক্টর, সরকারি দফতরের এক্সটেনশন অফিসার, হেডক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্কদের এই কাজে নিয়োগ করা হবে।
• প্রতি মাসে তাঁদের ১২হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
• অভিজ্ঞতা থাকায় অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের অবসরপ্রাপ্তরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই আধিকারিকরা এখনও পর্যন্ত যত ভুয়ো সংশপত্র বিলি করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনে বাতিল করার সুপারিশ করতে পারবেন। রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভায় অনগ্রসর শ্রেণিকল্যাণ ইন্সপেক্টর র জাতিগত শংসাপত্রের আবেদন যাচাই করেন। তাঁদের উপর চাপ কমাতে এই আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইদানীং ভুয়ো জাতিগত শংসাপত্র ঘিরে ব্যবসা বেড়ে গিয়েছে। রাজ্য সরকারের তফশিলি বন্ধু প্রকল্পে এখন তপশিলি জাতির ৬০ বছরের বেশি মানুষেরা ১০০০ টাকা করে প্রতি মাসে পেনশন পান। এই সব নানা সরকারি প্রকল্প ও নানা সরকারি চাকরির সুবিধা নিতেও এই ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করা হয়।

আরও পড়ুন- পর্ষদের সতর্কতায় পুলিশের হাতে ধৃ.ত ভিন রাজ্য থেকে আসা টেটের ভু.য়ো পরীক্ষার্থী

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...