Friday, June 26, 2026

পর্ষদের সতর্কতায় পুলিশের হাতে ধৃ.ত ভিন রাজ্য থেকে আসা টেটের ভু.য়ো পরীক্ষার্থী

Date:

Share post:

এবার প্রাথমিক টেট পরীক্ষায় এক ভুয়ো পরীক্ষার্থী সহ চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃত তিনজনকেই সোমবার মালদা জেলা আদালতে তোলা হয়। রবিবার সারা রাজ্যের সঙ্গে মালদাতেও ছিল প্রাথমিকের টেট পরীক্ষা। জেলার একটি পরীক্ষা কেন্দ্র ছিল মঙ্গলবাড়ি গৌড় মহাবিদ্যালয়ে। অভিযোগ, সেই পরীক্ষাকেন্দ্রে এক মহিলা অন্য এক মহিলার অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র নিয়ে ঢুকে পড়ে। বায়োমেট্রিক দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রও পেয়ে যায়। কিন্তু পরীক্ষা পরিদর্শকের সন্দেহ হয় ওই পরীক্ষার্থীর উপর। পরীক্ষার্থীকে জিজ্ঞেস করলে কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। পরবর্তীতে জানা যায় পরীক্ষার্থীর আসল পরিচয়।

জানা যায়, ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম পুষ্পাঞ্জলি কুমারী (৩২)। বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। পুলিশি জেরায় সে স্বীকার করে যে টাকার বিনিময়ে পুকুরিয়া থানার হরিপুর গ্রামের এক যুবতীর পরীক্ষার বদলে সে পরীক্ষা দিতে এসেছিল। গৌর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত ভুয়ো পরীক্ষার্থীর মোবাইল থেকে ফোন করা হয় আরও ২ সাগরেদকে। তারপর মঙ্গলবাড়ি রেল গেটের কাছে অভিযুক্ত আরও ২ জনকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। ধৃত বিশ্বজিৎ মন্ডলের (৩১) বাড়ি পুকুরিয়া থানার হরিপুর গ্রামে। অপরজন বিজয় কুমারের (৩৩) বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। জানা গিয়েছে, ধৃত বিশ্বজিৎ মন্ডলের স্ত্রীর পরীক্ষা দেওয়ার জন্যই পুষ্পাঞ্জলি কুমারীকে ‘কন্ট্রাক্ট’ দেওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি আর।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...