Friday, April 3, 2026

খাড়গেতে ‘নাখুশ’ পাওয়ার! ৭৭-এর অতীত টেনে প্রধানমন্ত্রী মুখ ছাড়াই লড়াইয়ের বার্তা

Date:

Share post:

ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হলেও। এই নাম প্রস্তাবে একেবারেই খুশি নন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনি জানালেন, জরুরি অবস্থার পর ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনেও কোনও প্রধানমন্ত্রী মুখ ছিল না। ফলে আসন্ন নির্বাচনে বিরোধীদের তরফে কোনও প্রধানমন্ত্রী মুখ না থাকলেও অসুবিধা হবে না বলেই মনে করেন তিনি।

মুম্বইয়ে এক বৈঠকে বিরোধী জোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেশের প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার অতীত স্মরণ করিয়ে বলেন, “১৯৭৭ সালে লোকসভা নির্বাচনেও ছিল না কোনও প্রধানমন্ত্রী মুখ। ভোটের পর মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়। তাই পদপ্রার্থী হিসেবে কাউকে সামনে না রাখলেও অসুবিধা হবে না বলেই আমার মনে হয়।” পাশাপাশি শরদ পাওয়ার আরও বলেন, “মানুষ যদি পরিবর্তন আনতে চায়, তাহলে পরিবর্তন আসবেই।” অর্থাৎ পাওয়ারের মন্তব্যে এটা একেবারেই স্পষ্ট যে তিনি চান না কাউকে প্রধানমন্ত্রী মুখ করে লড়ুক ‘ইন্ডিয়া’।

গত ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব ওঠে খাড়গেকে প্রধানমন্ত্রী মুখ করার। এই প্রস্তাব সমর্থন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তবে একাধিক বিরোধী দল এই সিদ্ধান্তে রীতিমতো অখুশি হন, তার মধ্যে অন্যতম জেডিইউ প্রধান নীতীশ কুমার। যদিও খাড়গে নিজেও জানিয়ে দেন এখনও প্রধানমন্ত্রী মুখ নিয়ে ভাবার কিছু হয়নি। আমাদের লক্ষ্য বিজেপিকে হারানো। এহেন পরিস্থিতির মাঝেই বিরোধি জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে মুখ খুললেন শরদ পাওয়ার। স্পষ্ট বার্তা দিলেন, প্রধানমন্ত্রী মুখ ছড়াই লোকসভা নির্বাচন লড়ার পক্ষে তিনি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...