Friday, March 20, 2026

বাঙালিকে অপমান করার যোগ্য জবাব বিজেপি ভোট বাক্সে পাবে, তোপ কুণালের

Date:

Share post:

বিজেপি মুখপাত্র যেভাবে বাঙালিদের উদ্দেশ্যে কুৎসিত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, বিজেপি এখন বাঙালিদের কাজের লোকের সঙ্গে তুলনা করছে। এটাই এখন ওদের বাঙালি সম্পর্কে মনোভাব। তাঁর স্পষ্ট কথা, এরা বাংলার কৃষ্টি-ঐতিহ্য-সংস্কৃতি কোনও কিছুই জানে না। এরা জেনেশুনে বাংলার মানুষকে অপমান করছে। এদের উদ্দেশ্য শুধু যেনতেনপ্রকারণে বাংলাকে অপমান করা।

কুণালের কটাক্ষ, বিজেপির রাজ্য সভাপতি দুদিন আগেই স্বামী বিবেকানন্দকে কুৎসিতভাবে অপমান করেছেন, যার কোনও ক্ষমা হয় না। ফুটবল খেলা আর গীতাপাঠ নিয়ে বিবেকানন্দের চিন্তাভাবনাকে বোঝার মতো ক্ষমতা বিজেপির নেই। বাংলার যারা শ্রমজীবী মানুষ তাদেরকে এরা কত নীচু চোখে দেখে বিজেপি, তা বিজপি মুখপাত্রের কথাতেই স্পষ্ট।
এদিন কুণাল বলেন, বাঙালিকে ভিন রাজ্যের বাড়ির পরিচালক বলছেন বিজেপির মুখপাত্র। আমরা তার তীব্র নিন্দা করছি। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বাঙালি স্বমহিমায় উচ্চপদে রাজ করছে ‌। মহাকাশ গবেষণা থেকে শুরু করে অন্যান্য নানান ক্ষেত্রে বাঙালিরা নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন কুণাল। বাঙালি মানে শুধুমাত্র ভিন রাজ্যে ঘর পরিষ্কার করে, আর বাসন মাজে এই কথা বলার সাহস বিজেপি পেল কী করে? ফের তোপ কুণালের। বাংলার মনীষী থেকে আমজনতাকে যেভাবে বিজেপি অপমান করে চলেছে তা পশ্চিমবঙ্গের মানুষ বরদাস্ত করবে না. সাফ কথা কুণালের। এর যোগ্য জবাব ভোটের বাক্সে মানুষের চেতনা দিয়ে বিজেপি দেখতে পাবে।
বিবেকানন্দকে অপমান করার পর যখন বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা চলছে তখনও এরা ক্ষমা চায় না। আসলে এদের যোগ্যতা শুধুমাত্র মানুষকে ছোট করার মধ্যেই সীমাবদ্ধ। কুণালের কটাক্ষ, ২০২৪ এর ভোট হবে-দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...