Tuesday, June 23, 2026

দল বিরোধী কাজ, কাঁথির পুরপ্রধানকে প.দত্যাগের নির্দেশ তৃণমূলের

Date:

Share post:

কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিল তৃণমূল। মূলত দল বিরোধী কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে শিশির অধিকারীকে প্রণাম করে গুরু বলেছেন, তা তৃণমূল শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি। ওনাকে ইস্তফা দিতে বলা হয়েছে।” সুবল মান্নাকে আগেই শো-কজ করেছিল দল। এবার ইস্তফা দেওয়ার নির্দেশ দলের তরফে।

গত, বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি-১ ব্লকের সাবাজপুট এলাকায় একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও পুরপ্রধান সুবল মান্না। দু’জনে পাশাপাশি বসে ছিলেন। প্রদীপ জ্বালানোর সময় শিশির অধিকারী সুবল মান্নাকে কাছে ডেকে নেন। শিশির অধিকারী বক্তব্য শেষ করার পর পুরপ্রধান সাংসদকে প্রণাম করেন। তারপর বক্তব‌্য রাখতে গিয়ে সাংসদকে “রাজনৈতিক গুরু” বলে আখ্যা দিয়ে বলেন, জন্ম দিয়েছেন পিতামাতা ঠিকই। কিন্তু যিনি পথ দেখিয়েছেন,যার জন্যে আজ এই জায়গায়, সেই রাজনৈতিক গুরু শিশির অধিকারীকে প্রণাম জানান।

পুরপ্রধানের এই বক্তব্য ভালোভাবে নেয়নি তৃণমূল। কাঁথির অধিকারী পরিবার, বিশেষত শিশির ও শুভেন্দু যে ভাষায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলকে উঠতে-বসতে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন, এবং সেই শিশির অধিকারীর পায়ে প্রণাম করে তাঁকে রাজনৈতিক গুরু বলা একেবারেই ভালোভাবে নেয়নি দল।

এরপরই দলের নির্দেশে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সুবল মান্নাকে শোকজের সিদ্ধান্ত নিয়েছিল। এবার কাঁথি পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিতে বলা হল সুবল মান্নাকে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...