Tuesday, June 2, 2026

কারখানার পাইপলাইন ফেটে বি.পত্তি! অ্যামোনিয়ার গন্ধে গু.রুতর অ.সুস্থ কমপক্ষে ১২, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

কারখানা (Factory) থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস (Ammonia Gas Leak) নির্গত হয়ে বড়সড় বিপত্তি। দুর্ঘটনার জেরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ১২। তামিলনাড়ুর (Tamil Nadu) এন্নোরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে এন্নোরের করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি বেসরকারি সার কারখানার পাইপলাইন (Pipeline) ফুটো হয়ে যায়। আর তারপরই পাইপলাইন দিয়ে লাগাতার অ্যামোনিয়া গ্যাস বেরতে থাকে। এই কারখানায় মূলত সার তৈরি হয়।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ এই বিপর্যয় ঘটে। ওই সময় কারখানার পাইপলাইনগুলো ঠান্ডা করা হচ্ছিল। সেই সময় আচমকাই তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পাশের কয়েকটি গ্রামের মানুষ তীব্র গন্ধে অসুস্থবোধ করতে থাকেন। এরপরই গ্রামবাসীদের কয়েক জন কারখানায় গিয়ে অভিযোগও করেন। তবে তার মধ্যে বেশ কয়েক জন গ্রামবাসী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। সব মিলিয়ে ১২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। বুধবার সকালে কারখানার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

 

 

Related articles

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...