Tuesday, March 24, 2026

আইওসির তেলের ডিপোয় বিস্ফোরণ, মৃত ১

Date:

Share post:

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে (Chennai)ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation) তেলের ডিপোয় বিস্ফোরণ। আজ বিকেলে তোন্ডিয়ারপেট এলাকার ওই তেলের ডিপোর ট্যাঙ্কারের মেরামতির কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক ঝালাইকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইওসি (IOC)কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জেরে তোন্ডিয়ারপেট ডিপোর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। চেন্নাই পুলিশ সূত্রে খবর ,ঝালাইয়ের কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকে ইথানল ভর্তি দু’টি ট্যাঙ্কারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তবে কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার পরে আইওসির পদস্থ আধিকারিকেরা ডিপো পরিদর্শনে গেছিলেন বলে খবর।

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...