Tuesday, March 24, 2026

ঘন কুয়াশার চাদরে দিল্লি-সহ উত্তর ভারত, বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল

Date:

Share post:

ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। কুয়াশার সঙ্গে চলছে তীব্র শীতের ছোবল। ফলে জনজীবন বিপর্যন্ত। বুধবার কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে সব রকমের বিমানের ওঠানামা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত ১১০টি বিমানের সময় বদলে দিতে হয়েছে। বেলা ১১টার আগে বিমান চলাচল স্বাভাবিক করা যায়নি। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও।

উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ২৫টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। প্রায় সব ট্রেন চালাতে হচ্ছে ধীরগতিতে। এর ফলে কোন ট্রেন কখন গন্তব্যে পৌঁছাবে, তার কোনো হিসাব রেল কর্তৃপক্ষ দিতে পারছে না। দিল্লিসহ গোটা উত্তর ভারতে বছরের এই সময় এমন কুয়াশা স্বাভাবিক। কুয়াশার কারণে সবচেয়ে বেশি ঘটে সড়ক দুর্ঘটনা। মঙ্গলবারের মতো এদিন তার অন্যথা হয়নি। দুর্ঘটনা সাধারণত বেশি হয় উত্তর ভারতের এক্সপ্রেসওয়েগুলোতে। এসব সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া আছে ঘণ্টায় ১০০ কিলোমিটার। গতির কারণেই তাই কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে পরপর আরও গাড়ি ধাক্কা খায়। বুধবার আগ্রা–লখনউ এক্সপ্রেসওয়েতে ঠিক তেমনই ঘটনা ঘটে। বহু গাড়ি পরস্পরকে পরপর ধাক্কা দেওয়ায় ১ জন নিহত ও অন্তত আরও ১২ জন আহত হন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এমন ঘন কুয়াশা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে চলবে। এদিন কোনো কোনো স্থানে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে। সেই কারণে বিমান চলাচল বন্ধ রাখা হয়। রাস্তায় গাড়ি চালাতে হয় আলো জ্বালিয়ে। পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা নেমে যায় শূন্য ডিগ্রিতে। ঘন কুয়াশার কারণে বায়ুদূষণের মাত্রাও তুলনামূলকভাবে বেড়ে গেছে। বুধবার সকালে রাজধানীর বায়ুদূষণের মান ‘অত্যন্ত খারাপ’।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...