Thursday, April 2, 2026

দু.র্ঘটনা রুখতে নয়া পদক্ষেপ! মা উড়ালপুলে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত লালবাজারের

Date:

Share post:

যানজট নিত্যদিনের সঙ্গী। পাশাপাশি একের পর এক দুর্ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে আসে মা ফ্লাইওভারের নাম (Maa Flyover)। শহরের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার এটি। তবে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও সমস্যার হাত থেকে রেহাই মিলছে না এই উড়ালপুলের। সেকারণেই এবার বড় পদক্ষেপ নিল লালবাজার (Lalbazar)। লালবাজার সূত্রে খবর, সিসিটিভিতে লাগাতার নজরদারি করেও লাভের লাভ কিছুই হচ্ছে না। সেকারণেই ১০ পুলিশ (Police) কর্মীকে মা ফ্লাইওভারে মোতায়েন করা হল।

মূলত, যানজটের হাত থেকে রেহাই পেতে তৈরি করা হয়েছিল এই উড়ালপুল। নজরদারির জন্য সিসিটিভি আছে ঠিকই। কিন্তু এতবড় ফ্ল্যাইওভারের অনেক জায়গাই সিসি ক্যামেরার আওতার বাইরে। আর সেকারণেই কোথাও কোনও অঘটন ঘটলে পুলিশের অনেকটা সময় লেগে যায়। নীচ থেকে উড়ালপুলে পৌঁছতে অনেকটাই সময় নষ্ট হয়। তবে এবার সেই সমস্যা মেটাতে বিশেষ ব্যবস্থা নিল লালবাজার। এবার থেকে মা উড়ালপুরে ১০ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। যার জন্য তৈরি করা হয়েছে ৬টি কিয়স্ক। সেখান থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা দিনের ব্যস্ততম সময়ে যানবাহনের উপরে কড়া নজরদারি চালাবেন।

লালবাজার সূত্রে খবর, মনিটারিং ঠিকমতো হচ্ছে কি না তা দেখার জন্যই এমন পদক্ষেপ। তবে পুলিশ মোতায়েনের ফলে অনেকটাই স্বাভাবিক হবে যান চলাচল। পাশাপাশি এড়ানো যাবে দুর্ঘটনাও।

 

 

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...