Tuesday, June 23, 2026

তিন বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা বিদায়ী ডিজি মনোজ মালব্য

Date:

Share post:

রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার। অন্যদিকে, সদ্য প্রাক্তন মনোজ মালব্যকে করা হল রাজ্য পুলিশের উপদেষ্টা। বুধবার-ই তিনি অবসর নিয়েছেন। আগামী তিন বছর মনোজ মালব্য রাজ্য পুলিশের উপদেষ্টা পদে থাকবেন। নবান্নের তরফে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদায়ী ডিজি-কে রাজ্য পুলিশের উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে।

এদিকে বুধবার মনোজ মালাব্যকে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। রাজ্য পুলিশের ডিজি সি বীরেন্দ্রর অবসরের পরে প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালের ডিসেম্বর মাসে মনোজ মালব্যকে স্থায়ী ডিজি পদের দায়িত্ব দেওয়া হয়। দু’বছর দায়িত্বে থাকার পর তিনি অবসর নিলেন।

আরও পড়ুন- ‘চা সুন্দরী’-তে পাট্টা ও বাড়ি তৈরির টাকা, কথা রাখলেন মুখ্যমন্ত্রী

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...