Saturday, April 11, 2026

মারাঠি অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইন্ডিয়ান আইডল খ্যাত আশিস

Date:

Share post:

চলতি বছরে বিনোদন জগতে (Entertainment News)শুধুই বিয়ের মরসুম। নায়ক থেকে গায়ক সকলেই বাঁধা পড়লেন সাতপাকের বন্ধনে। বাংলা- হিন্দি সিনে জগতের পর এবার মারাঠি বিনোদন জগতেও (Maratha Entertainment Industry)চলছে গাঁটছড়া পর্ব। একের পর এক বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সুরুচি আদরকার-পীযূষ রানাডে, অমৃতা দেশমুখ-প্রসাদ জাওয়াদে সম্প্রতি বিয়ে করেছেন। এবার স্বানন্দী টিকেকার এবং আশিস কুলকার্নি (Swanandi Tikekar and Ashish Kulkarni wedding)বিয়ে সেরে ফেললেন। বড়দিনেই সাতপাকের শুভ মুহূর্তে প্রবেশ করলেন যুগলে।

ইন্ডিয়ান আইডলের (Indian Idol) দ্বাদশ সিজনে আশিসের গানে মুগ্ধ হয়েছিলেন মিউজিক প্রেমীরা। প্রেমিকা স্বানন্দী টিকেকর আবার মারাঠি অভিনেত্রী। গত কয়েক বছর ধরে ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন। কয়েকমাস আগেই নিজেদের এনগেজমেন্ট নিয়ে উন্মাদনার কথা প্রকাশ্যে এনেছিলেন। আর এবার বিয়েতেও ভাইরাল তাঁদের ভালবাসায় ভরা খুনসুটির সব মুহূর্ত। প্রাক বিবাহ রীতি থেকে শুরু করে গাঁটছড়া বাঁধার সব মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারকা দম্পতি। স্বানন্দীর শেয়ার করা ছবিতে দেখা ঘর সাজানোর নানা মুহূর্ত যেমন ধরা পড়ে, তেমনই পার্লারে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেন আশিস। ২৫ ডিসেম্বর এক হল চারহাত।

Related articles

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...