Saturday, June 13, 2026

বিমানে কলকাতা থেকে রৌরকেল্লা যাত্রা বিনামূল্যে!

Date:

Share post:

ওড়িশার  সঙ্গে বিমান পথে নতুনভাবে যুক্ত হতে চলেছে কলকাতা। এবার মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে রৌরকেল্লা। আর দ্রুত বুকিং করলে সেই যাত্রা হবে সম্পূর্ণ বিনামূল্যে! অবাক করা হলেও এটাই পরিকল্পনা ওড়িশা সরকারের।

এতদিন ওড়িশার শুধুমাত্র ভুবনেশ্বরের সঙ্গে আকাশপথে যোগাযোগ ছিল কলকাতার। এবার তীর্থদর্শনের পাশাপাশি প্রকৃতিদর্শনেরও সুযোগ খুলে গেল। মূলত রৌরকেল্লা ও সংলগ্ন এলাকার পাহাড়, ঝর্ণা আর প্রাচীন অরণ্যে ভরা এলাকার পর্যটনশিল্পকে তুলে ধরতেই এই বিমান পরিষেবার পরিকল্পনা করে নবীন পট্টনায়ক পরিচালিত সরকার। প্রাথমিকভাবে একদিকের বিমান ভাড়া ১৯৯৯ টাকা থেকে শুরু।

সেই সঙ্গে ৩৫ বিমানযাত্রীর খরচ ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রক্রিয়ায় বহন করবে রাজ্য সরকারই। অ্যালায়েন্স এয়ার কর্তৃপক্ষ এই রুটে সপ্তাহে তিনটি প্লেন চালাবে। মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দুই শহর থেকেই বিমান চলবে। কলকাতা থেকে সকাল ১১টায় রওনা দিয়ে বেলা ১২.৩০টায় রৌরকেল্লা পৌঁছাবে। আবার রৌরকেল্লা থেকে ৩.৫০-এ রওনা দিয়ে বিকাল ৫.২০-তে কলকাতায় পৌঁছাবে।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...