Saturday, April 4, 2026

নতুন বছরে কেমন থাকবে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

ডিসেম্বরের (December) সূচনা লগ্নে কাঁপিয়ে দিয়েছিল শীত (Winter)। তারপর থেকে শীতের পথ আটকে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর সেকারণেই রাজ্যে জলীয় বাস্প প্রবেশ করতেই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা (Temperature)। যার জেরে ডিসেম্বরের (December) শেষে আমেজটুকু থাকলেও শীতের দেখা নেই। এদিকে রাজ্যে আগামী কয়েক দিনেও এই রকম আবহাওয়া (Weather) থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে পুবালি হাওয়া ঢুকছে এ রাজ্যে। সেই কারণে শীত ধাক্কা খাচ্ছে বলে খবর। ইতিমধ্যে ১৭.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। পাশাপাশি তাপমাত্রা বেড়েছে জেলাতেও। আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। পাশাপাশি আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৫শে ডিসেম্বরের মতো বর্ষশেষ, বর্ষবরণেও ঠান্ডা থাকবে না। শীত ফেরার আশা আপাতত নেই বললেই চলে।

পাশাপাশি জানুয়ারির প্রথম ৫ দিনেও সেই অর্থে ঠান্ডা থাকবে না বাংলায়। বছরের শুরুতেই প্রভাব ফেলবে পশ্চিমী ঝঞ্ঝা। আর সেকারণেই উত্তর ও মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...