Wednesday, June 24, 2026

কোভিডেই মৃত্যু! প্রয়াত দক্ষিণী তারকা-রাজনীতিবিদ বিজয়কান্ত

Date:

Share post:

চলে গেলেন দক্ষিণী তারকা-রাজনীতিবিদ বিজয়কান্ত (Vijayakanth)। বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন এই তারকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালেই চিকিৎসা চলছিল বিজয়কান্তের। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। আজ শেষ হল লড়াই।

সিনেমা জগতে বিজয়কান্ত এক উজ্জ্বল নাম, সফল তাঁর ক্যারিয়ার গ্রাফ। ১৫৪টি সিনেমায় অভিনয় করেছেন, পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। তিনিই ডিএমডিকের (dmdk-chief)প্রতিষ্ঠাতা ছিলেন। বিরুধাচলম এবং ঋষিভান্দিয়ামের নির্বাচনী এলাকা থেকে দুবার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ প্রয়াত হলেন তারকা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...