Friday, June 19, 2026

হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক, পাকিস্তানকে চিঠি ভারতের

Date:

Share post:

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। এবার সরাসরি এই আবেদন জানিয়ে পাকিস্তানকে চিঠি দিল ভারত। জঙ্গিনেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে এই বিষয়ে এখনও কোনও সদুত্তর আসেনি বলেই জানা যাচ্ছে।

মুম্বই হামলার পরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছেন লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘেও তাঁকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। তবে এই সবকিছুর পরও পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে রয়েছে হাফিজ। এমনকি সেখানে সে নির্বাচনে প্রার্থী হচ্ছে বলেও জানা যাচ্ছে। এহেন হাফিজের প্রত্যর্পণ চেয়ে আগেও আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। তবে দু’দেশের কোনও প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া।

সরকারি সূত্রে জানা যাচ্ছে এহেন হাফিজকে হেফাজতে চেয়ে ইসলামাবাদকে চিঠি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক। দ্রুত শুরু হোক প্রত্য়র্পণের আইনি প্রক্রিয়া। তাহলে ২৬/১১ হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি ভারতের তরফে হাফিজকে প্রত্যার্পনের আবেদন জানানো হলেও পাকিস্তানের তরফে অন্যান্যবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ এই মুহূর্তে পাক রাজনীতির অন্যতম বড় নাম হাফিজ। যার মাথার উপর হাত রয়েছে আইএসআইয়ের। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ স্বয়ং। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। এই হাফিজপুত্রকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত।

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...