Saturday, April 4, 2026

বিষিয়ে যাচ্ছে রাজধানীর বাতাস! চিন্তায় পরিবেশবিদরা

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই বিষাক্ত হচ্ছে রাজধানীর বাতাস। ঠাণ্ডার দাপটের মাঝেই দমবন্ধকর পরিবেশে শ্বাস নিতে হচ্ছে দিল্লিবাসীকে। বৃহস্পতিবার রাজধানীর বাতাসের গুণগত মান ছিল ৪১৮ যা রীতিমতো চিন্তায় রেখেছে পরিবেশবিদদের। কুয়াশায় ভ্যানিশ হয়েছে তাজমহল। বুধবার দিল্লি-আগ্রায় সকালের দিকে ঘন কুয়াশার কারণে খুবই কম ছিল দৃশ্যমানতা। আজও একই ছবি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিন সকাল-সন্ধ্যায় ঘন কুয়াশায় ঢেকে যাবে আগ্রা। আগামী ১ জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার আগ্রায় বায়ু গুণমান (AQI) ছিল ১৩২। আজ তা লাফিয়ে বেড়েছে অনেকটাই।

গতকালের পর আজও ঘন কুয়াশার কারণে রাজধানীর বিভিন্ন প্রান্তে দৃশ্যমানতা শূন্যে পৌঁছয়। সকালে দিল্লির সর্বনিম্ন মাত্রা নেমেছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বুধবার ১২টি ট্রেন দেরিতে পৌঁছেছে। আজ ২২ টি ট্রেন লেট রান করছে বলে রেল সূত্রে খবর। দিল্লির পাশাপাশি সমগ্র উত্তর ভারতই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবে আগামী রবিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে IMD।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...