Thursday, May 14, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট! হাওড়ায় আজ থেকেই ফের চালু ক্রিসমাস কার্নিভাল

Date:

Share post:

“কার্নিভাল (Carnival) হবে। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। আইনত যা যা অ্যাকশন তা পুলিশ নেবে। আজ থেকেই চালু হবে কার্নিভাল। যা হয়েছে তা ঠিক নয়। আমি এসব বরদাস্ত করব না। আমি ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি। কয়েকজনের জন্য কোনোভাবেই কার্নিভাল বন্ধ হতে পারে না। এটা বেআইনি”। বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়া হাওড়ার ক্রিসমাস কার্নিভাল (Howrah Christmas Carnival) ফের শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন, রাম মন্দিরের অনুষ্ঠানে তিনি যাবেন কী না? সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, “ভাই তোমরা সব জেনে বসে আছ। আমি তো কিছু জানি না”।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “পুর প্রশাসককে বলব, নিজের মতো সিদ্ধান্ত নিন। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কেউ কোনও সমস্যা করলে, আইন আইনের পথে চলবে”। বৃহস্পতিবার ডুমুরজলার হেলিপ্যাড থেকেই সরব মমতা। পাশাপাশি মমতা জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস আজই হাওড়ায় যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর হাওড়ায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। কিন্তু বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পার্কিং কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকেই। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় পুরসভা। সম্প্রতি বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয়েছে ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। সেখানেই চলছে ক্রিসমাস কার্নিভাল। কিন্তু শুরু হওয়ার ৫ দিনের মধ্যেই কিছু বিক্ষিপ্ত ঘটনার জেরে মাত্র ৫ দিনের মাথায় বন্ধ হয়ে যায় কার্নিভাল। তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাটল জট। খুশির হাওয়া হাওড়াবাসীদের মধ্যে।

 

 

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...