Wednesday, June 24, 2026

পন্থের সঙ্গে প্র.তারণা করা ক্রিকেটার গ্রে.ফতার পুলিশের জালে

Date:

Share post:

অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়লেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে প্রতারণা করা প্রাক্তন ক্রিকেটার মৃনাঙ্ক সিং। অভিযোগ ঘড়ি বিক্রি করার নামে পন্থের থেকে নিয়েছিলেন ১.৬ কোটি টাকা। শুধু তাই নয়, বিভিন্ন বিলাসবহুল হোটেলে প্রতারণার অভিযোগ রয়েছে মৃনাঙ্কর বিরুদ্ধে। হরিয়ানার হয়ে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট খেলা ক্রিকেটার মৃনাঙ্ক ।

 

এই নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, অতীতে ক্রিকেট খেললেও তাছেড়ে দিয়ে ছদ্মবেশে প্রতারণার খেলায় মেতেন ওঠেন মৃণাঙ্ক। বিলাসবহুল জীবনযাপন করতে ভালবাসতেন। নামীদামি হোটেলে গিয়ে থেকে মডেলদের সঙ্গে পার্টি করতেন এবং সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়ে নতুনদের আকৃষ্ট করতেন। বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণও ছিল নিয়মিত। সেভাবেই দিল্লি থেকে হংকংয়ের বিমান ধরার সময় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।” দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি রবিকান্ত কুমার বলেন,”২০২২ সালে তাজ প্যালেস হোটেলে গিয়ে মৃণাঙ্ক বলেছিল ও একজন নামী ক্রিকেটার এবং আইপিএল খেলেছে। সেখানে এক সপ্তাহ থেকেছিল এবং ৫.৬ লক্ষ টাকার বিল হয়েছিল। হোটেল ছাড়ার সময় ও জানিয়েছিলেন ওর স্পনসর আমেরিকার একটি সংস্থা বিল মিটিয়ে দেবে। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কার্ডের তথ্যও দিয়েছিল সে। কিন্তু পুরোটাই ভুয়ো।”

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে কী বললেন রাহুল?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...