Wednesday, June 24, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে কী বললেন রাহুল?

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান রানের ইনিংস খেলেন কে এল রাহুল। ১০১ রান করেন তিনি। রাহুলের এই ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ২৪৫ রান করে টিম ইন্ডিয়া। আর নিজের এই ইনিংসে উচ্ছ্বসিত রাহুল। বললেন, শেষ পযর্ন্ত ব‍্যাট করাই লক্ষ‍্য থাকে আমার।

এই নিয়ে ম‍্যাচের পর রাহুল বলেন,” মাঠে নেমে বেশি কিছু চিন্তা করার সময় থাকে না। পরিস্থিতিই বুঝিয়ে দেয়, কীভাবে খেলা দরকার। প্রয়োজন নিজের মনকে হাল্কা রাখা। মনে রাখতে হয় ব্যাট করতে হবে শেষ পর্যন্ত। তাতেই শতরান এসেছে।”

এদিকে সাংবাদিক সম্মেলনে রাহলের কাছে জানতে চাওয়া হয়, খারাপ সময়ে যখন সোশ্যাল মিডিয়ায় বাক্যবাণে বিদ্ধ হন, তখন কী একবারের জন্য মনে হয় না, তার একটা জুতসই জবাব দেওয়া একান্তই প্রয়োজনীয়? এর জবাবে রাহুল বলেন,” সমালোচনার জবাব দিয়ে আমি কী পাব? লোকের যেটা মনে হবে, সেটা বলেই যাবে। যদি আপনি যথার্থ পারফর্মার হয়ে থাকেন, তাহলে পারফর্ম করেই তার জবাব দিতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...