Tuesday, June 16, 2026

নিখোঁজ বাঙালি ব্যবসায়ীর দেহ উদ্ধার

Date:

Share post:

নিখোঁজ থাকার ৬দিন পর উদ্ধার হল কোটিপতি বাঙালি ব্যবসায়ীর পচাগলা দেহ। গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী সন্দীপন প্রামাণিক (৫৩)। কলকাতার পশ্চিম বন্দর থানা এলাকার পাথরঘাট থেকে দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেহ চিহ্নিত করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে দক্ষিণ বন্দর থানা। তবে এখনও পর্যন্ত পরিবার বা অন্য কোনও তরফে কোনও অভিযোগ জমা পড়েনি বলেই জানা গিয়েছে লালবাজার সূত্রে।

পুলিশ জানিয়েছে, গঙ্গাপাড়ের রাস্তায় পশ্চিম বন্দর থানা অ্যান্টি ক্রাইম পেট্রলিং চালাচ্ছিল। তখনই পুলিশকর্মীরা ঘাটের কাছে একটি দেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগকে। কর্মীরা এসে দেহ উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতেই পশ্চিম বন্দর থানা খবর দেয় দক্ষিণ বন্দর থানাকে। কারণ, সেখানেই মিসিং ডায়েরি করা হয়েছিল। দক্ষিণ বন্দর থানা দ্রুত খবর দেয় ওই ব্যবসায়ীর পরিবারকে। সকালে হাসপাতালে গিয়ে বাবার দেহ শনাক্ত করেন ছেলে শ্যানন প্রামাণিক। তারপর দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সূত্রের খবর, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আঘাতের কোনও চিহ্ন মেলেনি। জলে ডুবেই মৃত্যু হয়েছে।

২১ ডিসেম্বর দুপুরে জাজেস ঘাটে নিজের বিলাসবহুল গাড়ি থেকে নেমে আচমকা নিরুদ্দেশ হয়ে যান লাউডন স্ট্রিটের বাসিন্দা ওই ব্যবসায়ী। সেই গাড়ি থেকে মিলেছিল সুইসাইড নোট।

 

 

 

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...