Tuesday, June 9, 2026

সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনের শেষে রীতিমতো চাপে রোহিত শর্মারা

Date:

Share post:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনের শেষে রীতিমতো চাপে রোহিত শর্মারা। এই মুহুর্তে ম্যাচের রাশ দক্ষিণ আফ্রিকার দখলে। দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৫৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪০ রান করে অপরাজিত ডিন এলগার। এছাড়া ৩ রানে অপরাজিত আছেন মার্কো জ্যানসেন।

খারাপ আলোর কারণে দ্বিতীয় দিনের খেলা সময়ের আগে বন্ধ হয়ে যায়। এখন দক্ষিণ আফ্রিকার লিড ১১ রানে।দ্বিতীয় দিনে ভারতীয় দলের বোলাররা উইকেটের জন্য মুখিয়ে ছিলেন। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় বোলাররা তুলে নিয়েছেন ৫ উইকেট। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। এ ছাড়া টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হওয়া প্রসিদ্ধ কৃষ্ণা নিজের নামে একটি উইকেট যুক্ত করেছেন। এছাড়া দ্বিতীয় দিনে কোনও উইকেট পাননি অভিজ্ঞ স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিন।

দ্বিতীয় দিনে ২৪৫ রানে অলআউট হয়ে যায় পুরো ভারতীয় দল। ভারতের হয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন কেএল রাহুল। কেএল রাহুল ১৩৩ বলে ১০১ রান করেন। সেঞ্চুরিয়নের মাঠে এটি কেএল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি। এ ছাড়া টেস্ট ক্রিকেটে এটি রাহুলের অষ্টম সেঞ্চুরি। রাহুল ছাড়াও বিরাট কোহলি ৩৮ ও শ্রেয়াস আইয়ার ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে বোলিং করে কাগিসো রাবাদা নেন ৫ উইকেট।

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...