Tuesday, June 9, 2026

হারের হ্যাটট্রিক, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে পরাস্ত সবুজ মেরুন

Date:

Share post:

ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে চলতি ISL-এ হারের হ্যাটট্রিক করল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার পর এবার কেরালা ব্লাস্টার্সের কাছে হারতে হল। এদিন ঘরের মাঠে ১-০ গোলে পরাস্ত হল তারা।

এদিন প্রথমার্ধটা ছিল কেরালা ব্লাস্টার্সের। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল তারা। সেখানে সবুজ মেরুন ছিল নিষ্প্রভ। ম্যাচের ৪ মিনিটে কেরালা প্রায় গোল করে ফেলেছিল। ডিয়ামানটাকোসের বল পোস্টের উপরে লাগে। এরপর ম্যাচে যতবার বলের দখল নিয়েছে কেরালা ততবারই নিজেদের দাপট দেখিয়েছে।

ম্যাচের ৭ মিনিটে ফের সুযোগ পায় তারা। রাহুল কেপি ও আজহার মিলে আক্রমণে ওঠেন। কিন্তু গোলে হয়নি। তবে এই শুরুর পর তাদের গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি। ৯ মিনিটের মাথায় প্রথম গোল পায় কেরালা। ডিয়ামানটাকোস মোহনবাগান বক্সের বাইরে থেকে বলটা পান। তিনি কিছুটা ধীরে বল নিয়ে এগোতে থাকেন। তিনি তিনজন মোহনবাগান ডিফেন্ডারকে টপকে বল নিয়ে এগিয়ে যান এবং তাদের টপকে শট নেন। কাইথের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়িয়ে যায়। গোল করার পর কেরালা আরও আক্রমণাত্মক হয়। মোহনবাগান আক্রমণ করলেও তা কেরালার আক্রমণের সামনে দানা বাঁধতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোহনবাগান আক্রমণ শুরু করে। প্রথমার্ধে তারা যেই খেলাটা খেলছিল দ্বিতীয়ার্ধে সেই খেলাটা বদলে দেয়। কিয়ান নাসিরি আরও আক্রমণাত্মক শুরু করেন। তবে এক গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে সেই প্রত্যাবর্তনটা সম্ভব হয়নি তাদের পক্ষে। মোহনবাগান কয়েকটা আক্রমণ করলেও কোনও আক্রমণই দানা বাঁধতে পারেনি। হুগো বোমাস, জেসন কামিন্সকে তাদের ছন্দে দেখা যায়নি।

শেষের দিকে একাধিক ফ্রি কিক থেকে গোলের চেষ্টা করেন পেত্রাতোস। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...