Friday, April 3, 2026

নজরে লোকসভা! অর্ধেকের কম দামেই মিলবে রান্নার গ্যাস, কোন রাজ্যে জানেন?

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই এবার রান্নার গ্যাসের (LPG Cylinder) দামে বড়সড় ছাড়। এবার অর্ধেকেরও কম দামে পাওয়া যাবে রান্নার গ্যাস। মাত্র ৪৫০ টাকা খরচ করলেই দরজার দোরগোড়ায় পৌঁছে যাবে গ্যাস। হ্যাঁ, আর ১০০০ টাকা খরচ করে কিনতে হবে না গ্যাস। আগামী ১ জানুয়ারি থেকেই এই সুবিধা মিলবে। তবে সকলে নয়, যারা উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত, তাঁরাই এই সুবিধা পাবেন। বুধবার এমনই ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা (Bhajan Lal Sharma)। ডবল ইঞ্জিন রাজ্যে মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের পর বিরোধীদের অভিযোগ, বিজেপি এমনভাবে বিষয়টিকে প্রচার করছে যেন সর্বসাধারণের জন্য এক লাফে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছে। আখেরে এটা শুধুমাত্র ‘ভোটের রাজনীতি’ ছাড়া আর কিছুই নয়। এসব করে মানুষকে ভুল বোঝানো যাবে না।

রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্য সরকার ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার দেবে। আগামী ১ জানুয়ারি থেকেই এই পরিষেবা মিলবে। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরা ৪৫০ টাকায় এই পরিষেবা পাবেন। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রের উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা ৫০০ টাকায় রান্নার গ্যাস পান। তবে রাজস্থানে এবার থেকে সিলিন্ডার কিনতে আরও ৫০ টাকা কম খরচ হবে। বুধবার রাজস্থানের একটি জনসভায় এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরে এক্স হ্যান্ডেলেও তিনি বিষয়টি জানান। ভজন লাল শর্মা আরও জানিয়েছেন, এখন থেকে মাত্র ৪৫০ টাকাতেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে। সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ভর্তুকি জমা পড়বে।

 

 

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...