Tuesday, March 24, 2026

ভোটের আগে তৃণমূলকে রুখতেই এজেন্সির ‘গণতন্ত্র’! বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

এজেন্সি দিয়ে চাপ সৃষ্টির অভিযোগ আগেই করেছে বিরোধীরা। এবার ভোটের আগে দলীয় নেতাদের গ্রেফতার করে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দেগঙ্গায় উত্তর চব্বিশ পরগনার কর্মিসভা থেকে তোপ দাগেন মমতা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মমতা।

মমতার (Mamata Banerjee) অভিযোগ, “CBI, ED-কে ঢুকিয়ে টাকা এবং সোনা লুঠ করছে। আর সেই টাকা বিজেপির পকেটে যাচ্ছে। কোনও কেসের বিচার হয়নি। তৃণমূল করলেই জেলে ভরো! সারা দেশে এজেন্সির গণতন্ত্র চলছে। আবার নেতারা বলছেন, গ্রেফতার বাড়ান। না হলে জেতা যাবে না।” এই প্রসঙ্গেই জেলবন্দি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গ টেনে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “বালুকে কেন অ্যারেস্ট করেছে? যাতে পার্টির কাজ না করতে পারে। বিজেপির কটা চোর কটা খুনি গ্রেফতার হয়েছে।”

এরপরেই বিরোধীদের তোপ দেগে মমতা বলেন, “বালুদের জেলে ভরে সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি ভাঙড় থেকে বারাসত একসঙ্গে বেরিয়ে পড়েছে রাস্তায়। আর সবাইকে চোর চোর বলছে।” প্রত্যেকটা প্রজেক্টে ওরা কমিশন খায়, আর তৃণমূলের দিকে হাত তোলে- অভিযোগ তৃণমূল নেত্রীর।

 

তৃণমূল সভানেত্রীর অভিযোগ, “ভোট এলেই বিজেপি ভাঁওতা দেয়। পিএম কেয়ার ফান্ডে কত টাকা তুলেছে জানুন।“ মমতার কটাক্ষ, ভোটের আগে বিজেপি নেতারা মতুয়া বাড়ি ঘুরতে যান। সিএএ-এনআরসি আসলে ছলনা- তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, আপনারা নাগরিক না হলে ভোট দেন কী করে!

আরও পড়ুন: বছর শেষে কেষ্টপুরে ইডির হানায় উদ্ধার প্রায় ২ কোটি টাকা

সংখ্যালঘুদের সতর্ক করে বলেন, “সংখ্যালঘুদের বন্ধুরা সাবধান। আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা আমরা করেছি।“ আশঙ্কা প্রকাশ করেন মমতা বলেন, “আমরা ভোট কম পেলে বিজেপির অত্যাচার আরো বাড়বে। আমরা যতদিন আছি কেউ অত্যাচার করার চেষ্টা করলে, আমি পাহারাদার ছিলাম, আছি, থাকব।“

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...