Saturday, June 20, 2026

জন্মদিনে নিজের লেখা কবিতার বই প্রকাশ গায়ক সিধুর, সাহিত্য মিলল সঙ্গীতে!

Date:

Share post:

একদিকে ডাক্তার অন্যদিকে সঙ্গীত শিল্পী (Singer), এবার আবার মুকুটে যুক্ত হল আরও এক পালক। ক্যাকটাসের সিধুকে (Sidhu) বহুমুখী প্রতিভার ভাণ্ডার বললেও হয়তো কম বলা হবে, অন্তত গায়কের জন্মদিনে এমন কথাই বলছেন তাঁর বন্ধু ও সতীর্থরা। কারণ গান গাওয়া, লেখা বা সুর করার পর এবার কবিতার বই লিখে ফেললেন সিধু ওরফে সিদ্ধার্থ রায় (Siddhartha Roy)। জন্মদিনে তাঁর লেখা প্রথম কবিতার বই ‘মধ্যরাতের ব্লুজ’ (Madhyarater blues) প্রকাশিত হল চাউ চাই-তে। বই প্রকাশ অনুষ্ঠানে তারকার হাট। উপস্থিত ছিলেন পটা, অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), উপল সেনগুপ্ত (Upal Sengupta), সৌমিত্র রায়, প্রবুদ্ধ ব্যানার্জি, অনুপম রায় (Anupam Roy), গাবু, প্রস্মিতা পাল, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় প্রমুখ। ‘মধ্যরাতের ব্লুজ’ আত্মপ্রকাশ করার পরই সুরেলা পরিবেশ তৈরি হয় অনুষ্ঠান প্রাঙ্গণে। গানে গানে গলা মেলান স্বয়ং সিধু। সুরে ঝড় তোলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, প্রস্মিতা পাল, চন্দ্রিমা ভট্টাচার্য,গাবু। গান গাইলেন শতরূপ ঘোষ, গীটারে সুর তোলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্যাকটাসের অন্যান্য সদস্যরাও।

অভিযান পাবলিশার্স থেকে এই বই প্রকাশিত হয়েছে যা এই বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সঙ্গীতপ্রেমী মানুষের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নেবে এমনটাই আশা করছেন শিল্পীর বন্ধুরা। প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অতনু বিশ্বাস। সিধুর কথায় অনেক কবিতার বয়স বছর দশ, আবার কিছু কবিতার বয়স তারও বেশি বা কম। নানা সময় লেখা কবিতা এক ছাদের তলায় পাকাপাকি জায়গা করে নিল। কিছু কবিতা গান হয়েছে, কিছু কবিতাই হয়ে থেকে গিয়েছিল। সিধু লেন, ” যখন রাত নামে, চারিদিক শান্ত হয়ে যায়। তখন কবিতারা মাথায় ভিড় করে আসে।” প্রেম, প্রকৃতি, সামাজিক প্রেক্ষাপট নানা বিষয়ে মোট একুশটা কবিতা এই বইতে জায়গা পেয়েছে। বই প্রকাশের পর সিধুর কন্ঠে ‘বাড়লে বয়েস’, ‘হলুদ পাখি’ শোনানোর আবদার করেন অনেকেই। অনিন্দ্য চট্টোপাধ্যায় – উপল সেনগুপ্ত এদিন নস্টালজিয়ায় ভরা ‘আমার ভিনদেশী তারা’ উপহার দিলেন। গাবুর কন্ঠে ‘পালিয়ে বেড়াই’ জমিয়ে দিল বই প্রকাশ অনুষ্ঠানকে।


Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...