Saturday, April 4, 2026

স্বাস্থ্যপরীক্ষা করাতে SSKM হাসপাতালে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এসএসকে হাসপাতালে হঠাৎ হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর পৌনে তিনটে নাগাদ আচমকাই হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখে জমে যায় ভিড়। জানা গিয়েছে, স্বাস্থ্যপরীক্ষা করাতেই এদিন হাসপাতালে উপস্থিত হয়েছেন তিনি। তবে হাসপাতালে সূত্রে জানা যাচ্ছে, তাঁর কাঁধে ছোট একটি অস্ত্রোপচার হতে পারে। তা ছাড়া হবে রুটিন চেকআপ।

দুপুরে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে দেখে রীতিমতো ভিড় জমে যায়। উডবার্নে ওয়ার্ডে ঢোকার মুখে ভিড় দেখে ভিড়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “কী ব্যাপার? এখানে এতো ভিড় কেন?” এরপর নিজেই জানান, “আমার তো কিছু হয়নি। দিনে কুড়ি হাজার স্টেপ হাঁটি। একদম ফিট আছি। তবে ব্যস্ততায় চেকআপ করার সময় পাই না। তাই পায়ের চেকআপ করাতে এসেছি। কিছু এক্স রে, ইসিজি এইসব হবে।” একইসঙ্গে হাসপাতালের সামনে জমা হওয়া ভিড় ও সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, “উৎসবের সময়ে এইসব খবর দেখিয়ে লোকেদের আর বিভ্রান্ত কোরো না। সবাই ভালো থেকো, নতুন বছরের শুভেচ্ছা।” তবে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, কয়েক দিন ধরেই মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি ছোট টিউমার হয়েছে। সেটিতে অস্ত্রোপচার করা হবে। পাশাপাশি রুটিন চেকআপ ও পায়ের অবস্থা কেমন আছে তা পরীক্ষা করা হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...