Monday, April 6, 2026

কাঁধে অস্ত্রোপচার করিয়ে SSKM হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোনও আগাম খবর ছাড়াই দুপুরে হঠাৎ SSKM হাসপাতালে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুটিন চেকআপের জন্যই এই হাসপাতাল সফর বলে মুখ্যমন্ত্রী জানালেও, হাসপাতাল সূত্রে জানা যাচ্ছিল কাঁধে ছোট অস্ত্রোপচার হবে তাঁর। সেই অস্ত্রোপচার শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে সকলকে জানালেন নতুন বছরের আগাম শুভেচ্ছা।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি ছোট টিউমার হয়েছে। সেটিতে ছোট অস্ত্রোপচার করা হয়। পাশাপাশি রুটিন চেকআপ ও পায়ের অবস্থা কেমন আছে তা পরীক্ষা করা তিনি এখন ভালোই আছেন। কোনও সমস্যানেই। প্রসঙ্গত, শুক্রবার দুপুর পৌনে তিনটে নাগাদ আচমকাই হাসপাতালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এসএসকেএম হাসপাতালে তাঁকে দেখে রীতিমতো ভিড় জমে যায়। উডবার্নে ওয়ার্ডে ঢোকার মুখে ভিড় দেখে ভিড়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “কী ব্যাপার? এখানে এতো ভিড় কেন?” এরপর নিজেই জানান, “আমার তো কিছু হয়নি। দিনে কুড়ি হাজার স্টেপ হাঁটি। একদম ফিট আছি। তবে ব্যস্ততায় চেকআপ করার সময় পাই না। তাই পায়ের চেকআপ করাতে এসেছি। কিছু এক্স রে, ইসিজি এইসব হবে।” ছোট অস্ত্রোপচারের পাশাপাশি রুটিন চেকআপ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে হাসপাতাল থেকে সকলকে জানিয়ে গেলেন নতুন বছরের আগাম শুভেচ্ছা।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...