Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর ধ.মকের জের! হাওড়ার কার্নিভালে অ.শান্তি পাকানোর ঘটনায় গ্রে.ফতার ২

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কড়া ধমকের পরই তৎপর পুলিশ (Police)। হাওড়ার কার্নিভালে (Howrah Carnival) অশান্তি পাকানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার (Arrest) করল হাওড়া পুলিশ। বুধবার সকালেই আচমকা কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ধমক দিয়ে বলেন, কয়েকজনের জন্য একটা কার্নিভাল বন্ধ হয়ে যেতে পারে না। এসব আমি একেবারেই বরদাস্ত করব না। এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশে বৃহস্পতিবার থেকেই শুরু হয় কার্নিভাল। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই দুই অভিযুক্তকে (Accused) গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃতদের নাম রাজ জালান এবং আকাশ দত্ত। তবে পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, কার্নিভ্যালে বেআইনিভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগে বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এর পরেই নিরাপত্তার কারণে কার্নিভাল বন্ধ করে দেন পুর চেয়ারপার্সন। ঘটনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলে বৃহস্পতিবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার আগে কার্নিভাল বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এই ধরনের ঘটনা আমি সমর্থন করি না। এটা একেবারেই ঠিক হয়নি। পুর প্রশাসক নিজের মতো আইন মেনে কাজ করবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’’

এরপরই মুখ্যমন্ত্রীর কথামতো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সব পক্ষের সঙ্গে বৈঠক করে কার্নিভাল শুরু করেন। তবে মাঝপথে কার্নিভাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শেষ হবে।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...