Tuesday, June 23, 2026

মায়ের অনুপস্থিতিতে না.বালিকা ক.ন্যাকেই লাগাতার ধ.র্ষণ! গ্রে.ফতার পুলিশকর্মী বাবা

Date:

Share post:

ফের কলকাতায় (Kolkata) ধর্ষণের অভিযোগ। এবার বেহালার (Behala) পর্ণশ্রীতে নিজের নাবালিকা কন্যাকেই লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার (Father) বিরুদ্ধে। ইতিমধ্যে, নাবালিকা নিজেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ (Complaints) দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নিজেও এক জন পুলিশকর্মী। জানা গিয়েছে, ১৩ বছরের ওই কিশোরী বৃহস্পতিবার নিজেই পর্ণশ্রী থানায় হাজির হয়েছিল। তার মুখে বাবার অত্যাচারের কথা শুনে স্তম্ভিত হয়ে যান থানার পুলিশ (Police) কর্মীরাও।

পুলিশ সূত্রে খবর, অক্টোবর মাস থেকে নাবালিকার বাবা তাকে লাগাতার ধর্ষণ করে। চলে পাশবিক অত্যাচার। মা বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এমন কাণ্ড ঘটায় অভিযুক্ত বাবা। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে পরে উপায়ান্তর না দেখেই পুলিশের দ্বারস্থ হয় কিশোরী। পরে তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবাকে।

স্থানীয় সূত্রে খবর, পর্ণশ্রী থানা এলাকায় একটি বাড়িতে বাবা, মা এবং বোনের সঙ্গে থাকত ওই কিশোরী। তার বোনের বয়স সাত বছর। অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বাবা এবং মায়ের ঝগড়া হয়। বচসার পর মেয়েদের রেখেই মা বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে বাবার সঙ্গেই ছিল দুই বোন। অভিযোগ, গত দু’মাসে ফাঁকা বাড়িতে লাগাতার নাবালিকাকে ধর্ষণ করে তার বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...