Monday, April 6, 2026

ভোটের আগে দলীয় কর্মীদের সিনেমা দেখার নির্দেশ মোদির!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) দামামা বেজে গেছে। অযোধ্যায় নিজের ঢাক পেটানোর সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাধারণত তিনি অন্যের কথা শুনতে অভ্যস্ত নন বরং নিজের কথা জাহির করতে আর হঠকারি সিদ্ধান্ত নিতে সদা ব্যস্ত থাকেন বলে হামেশাই অভিযোগ করেন বিরোধীরা। ৫ বছরের ব্যর্থতা ঢাকতে অযোধ্যায় হিন্দুত্বের নামে পিঠ বাঁচানোর চেষ্টা শুরু হয়ে গেছে। ‘ধর্মের ফানুস’ উড়িয়ে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, নিরক্ষরতা, নিম্নগামী জিডিপি থেকে মানুষের নজর ঘোরানোর কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার (BJP Government)। এবার মানুষের আবেগকে হাতিয়ার করে সিনেমা দেখার পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি। সংসদে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরেই জাতীয় পদাধিকারী বৈঠক সেরে ফেলেন প্রধানমন্ত্রী (PM)। সেখানে দলীয় নেতা কর্মীদের ভোটের আগে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War) ছবিটি দেখে নিতে বলেন মোদি।

বিজেপি সূত্রে খবর, বাংলার পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে দলের সব মোর্চা এবং শাখার নেতাদেরও ওই ছবিটি দেখতে বলেন। গত ২৮ সেপ্টেম্বর পুজোর মুখে মুক্তি পায় ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর অধ্যাপক বলরাম ভার্গবের লেখা ‘গোয়িং ভাইরাল’ বইয়ের গল্প নিয়েই বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) ওই ছবিটি তৈরি করেন। মুখ্য চরিত্রে নানা পাটেকর এবং রাইমা সেনের (Raima Sen) মতো অভিনেতাদের দেখা গেছে। ভারত সরকারের ক্যাবিনেট সচিবের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের। চিত্রনাট্য অনুযায়ী তাঁর ডায়লগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অনেক কথার ছাপ মিলেছে। যদিও বক্স অফিসে সিনেমা সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ভোটের আগে ভ্যাকসিন আবিষ্কারের কৃতিত্বকে বিজেপি সরকার নিজের নামে প্রচার করার লক্ষ্যেই এমন এক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...