Tuesday, June 23, 2026

জ্বরে আক্রান্ত মা, সাতদিনের শিশুর ‘মা’ হলেন নার্সই

Date:

Share post:

হাসপাতালে ভর্তি হয়ে সুস্থভাবে বাড়ি ফেরার অনেকটাই ওদের হাতে। ওরা চাইলে পলকের মধ্যে মুমূর্ষু রোগী চিকিৎসার দিশা দেখেন। আবার ওদের নজর এড়িয়ে গেলে অসুস্থ রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে পড়তে পারে। কিন্তু ওরা যে বেঁচে থাকার মনের জোর দিতে আজও সবার ওপরে তা আরও একবার প্রমাণ করলেন বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Rampurhat Medical College and Hospital) নার্স রিয়া দাস। সাতদিনের শিশুকে বুকে তুলে রক্ষা করলেন মায়ের মতো।

শিশুটি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার মাও সঙ্গে হাসপাতালেই রাত কাটাচ্ছিলেন। এর মধ্যে তিনি জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার রাতে শিশুর মা এতই অসুস্থ হয়ে পড়েন যে শিশুটিকে তুলে খাওয়ানোর ক্ষমতাও তাঁর ছিল না। সেই সময় ওখানে ডিউটিতে ছিলেন নার্স রিয়া দাস। নিজের ১০ মাসের শিশুকে ঘরে রেখে হাসপাতালের কর্তব্য পালন করেন রিয়া। অত রাতে ছোট্ট শিশুকে কাঁদতে দেখে হয়তো ঘরে রেখে আসা নিজের সন্তানের কথাই মনে পড়েছিল তাঁর।

সাত দিনের শিশুকে বুকে তুলে নিয়ে স্তন্যপান করান রিয়া। তাতেই শেষ পর্যন্ত শান্ত হয় শিশুটি। সেই রাতে ওর মায়ের অভাব এভাবেই পূরণ করে নার্স রিয়া। তাঁর এই কাজে গর্বিত গোটা মেডিক্যাল কলেজ। হাসপাতালের অন্য নার্স থেকে আধিকারিক সকলেই বলছেন একজন প্রকৃত নার্সের সেবার ধর্মকে তুলে ধরে রিয়াই আজ তাদের গর্ব।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...