Thursday, June 25, 2026

আজ ভাগ্য নির্ধারণ, রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তির প্রতিষ্ঠা!

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন।জোরকদমে চলছে অন্তিম মুহুর্তের মন্দিরের গর্ভগৃহের নির্মাণকাজ। এরই মাঝে আজ গুরুত্বপূর্ণ ভোট। না, একবারও ভাববেন না যে এটা কোনও রাজনৈতিক নির্বাচন। এই নির্বাচন রামলালাকে নিয়ে। নবনির্মিত রাম মন্দিরের ভিতরে শ্রীরামের কোন মূর্তি স্থাপন করা হবে, তা ঠিক করতেই আজ শুক্রবার হবে নির্বাচন। সব কিছু ঠিকঠাক থাকলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইরে থাকা অস্থায়ী মন্দির থেকে রামলালার ছোট্ট মূর্তি কোলে করে বহন করে আনবেন এবং নতুন রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন। এছাড়াও রাম মন্দিরের ভিতরে প্রতিষ্ঠা করা হবে আরও একটি পাথরের মূর্তি।

আসলে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, অযোধ্যার রাম মন্দিরে রামলালা ৫ বছরের বালক রূপে প্রতিষ্ঠা করা হবে। এর জন্য তিনটি মূর্তি তৈরি করা হচ্ছে। তিনটি মূর্তিরই ডিজাইন সম্পূর্ণ ভিন্ন ধরনের।কেননা তিনজন পৃথক শিল্পী এই মূর্তিগুলি তৈরি করছেন। প্রথমেই জানানো হয়েছিল, তিনটি মূর্তির মধ্যে যে মূর্তিটি সেরা হবে, তা মন্দিরে প্রতিষ্ঠা করা হবে।জানা গিয়েছে, আজ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে বিশেষ বৈঠক হবে। ট্রাস্টের সদস্যদের মধ্যে এরপর ভোট হবে। যে মূর্তিতে সবথেকে বেশি ভোট পড়বে, সেটাই রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে।শুধুমাত্র টাস্ট্রের সদস্যরা ও ম্যানেজমেন্টের সদস্যরা এই ভোট দেবেন।

কীভাবে হবে ভোট? জানা গিয়েছে, ৫১ ইঞ্চি দীর্ঘ মূর্তি তিনটিকে একটি টেবিলে পাশাপাশি রাখা হবে। ট্রাস্টের সদস্যরা ওই তিনটি মূর্তির মধ্যে সেরা মূর্তি যেটি মনে করবেন, তাতে ভোট দেবেন। যে মূর্তি সবথেকে বেশি ভোট পাবে, সেটি রাম মন্দিরে স্থাপন করা হবে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...