Friday, June 5, 2026

“ভগবান রামকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করুক বিজেপি”, কটাক্ষ সঞ্জয় রাউতের

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রামকে হাতিয়ার করে রাজনীতি শুরু করেছে বিজেপি। এই ঘটনায় এবার বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত। তাঁর বক্তব্য, বিজেপির জন্য এখন একমাত্র কাজ বাকি, তা হল ভগবান রামকে ২০২৪ সালের লোকসভার নির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করা।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় ১১ হাজার কোটি টাকা বিনিয়োগে বেশ কয়েকটি মেগা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন। এপ্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, “এখন একমাত্র জিনিস বাকি যে বিজেপি ঘোষণা করবে যে ভগবান রাম নির্বাচনে তাদের প্রার্থী হবেন। ভগবান রামের নামে এত রাজনীতি করা হচ্ছে।” রাউত এর আগে বলেছিলেন যে ২২ জানুয়ারী অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন জাতীয় নয় একটি “বিজেপি ইভেন্ট”। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঠাকরে অবশ্যই যাবেন তবে বিজেপির অনুষ্ঠান শেষ হওয়ার পরেই। কেন বিজেপির অনুষ্ঠানে যেতে হবে? এটা কোনো জাতীয় অনুষ্ঠান নয়। বিজেপি এই অনুষ্ঠানের জন্য অনেক মিছিল করছে এবং প্রচার করছে কিন্তু তাতে শুদ্ধতা কোথায়।”

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...