Monday, April 6, 2026

চাপে অভিযুক্ত প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ, বাড়ি থেকে সরছে ভারতীয় কুস্তি সংস্থার দফতর

Date:

Share post:

প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়ি থেকে সরানো হচ্ছে কুস্তি সংস্থার সদর দফতর। ব্রিজভূষণের বাড়িতেই ছিল সর্বভারতীয় কুস্তি সংস্থার সদর দফতর। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নির্দেশের পরেই সেই দফতর সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ক্রীড়া মন্ত্রকের নির্দেশে বাতিল হয়েছে নির্বাসিত সঞ্জয় সিং-এর বোর্ড। ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলেই পরিচিত সঞ্জ সিং। সঞ্জয় সিং ফেডারেশনের সভাপতি হওয়ার পরই আন্দোলনে নামেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। সেই সঞ্জয় জানিয়েছিলেন ব্রিজভূষণের বাড়ি থেকেই আপাতত কুস্তি সংস্থার কাজ হবে। কারণ এখনই নতুন কোনও দফতর খুঁজে পাওয়া সম্ভব নয়।

এই নিয়ে সঞ্জয় সিং বলেন, “ব্রিজভূষণের বাড়ি থেকে কুস্তি সংস্থার কাজ হয় বলে অভিযোগ রয়েছে। দু’দিন আগে আমরা দায়িত্ব পেয়েছি। নতুন জায়গা খুঁজছি। ক্রীড়া মন্ত্রক যদি আমাদের নতুন কোনও জায়গা দেয়, আমরা সঙ্গে সঙ্গে চলে যাব। নতুন জায়গার খোঁজ আমরাও করছি। পেলেই চলে যাব।”

ভারতীয় কুস্তির নতুন কমিটি তৈরি হওয়ার তিন দিন পরেই সঞ্জয় সিং-এর কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কারণ হিসাবে জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করে তড়িঘড়ি প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছিল কুস্তি ফেডারেশনের তরফ থেকে। আর সেই কারণে নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

আরও পড়ুন:বিশ্বকাপে ইঞ্জেকশন নিয়ে বোলিং শামির, কতটা সুস্থ ভারতীয় বোলার

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...