Friday, April 3, 2026

বর্ষবরণের রাতে নিরাপত্তায় জোর: পার্কস্ট্রিটে অতিরিক্ত পুলিশ, মহানগর জুড়ে কড়া নজরদারি

Date:

Share post:

পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা। বড়দিনের আগে থেকেই উৎসবে ভাসছে মহানগর। ক্রিসমাস ইভ ও বড়দিনের দিন পার্কস্ট্রিট (Park Street) জুড়ে ছিল জনজোয়ার। সেই কথা মাথায় রেখেই বর্ষবরণের রাতে সতর্ক প্রশাসন। লালবাজার সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাতে প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন থাকবে পার্কস্ট্রিট (Park Street) অঞ্চলে।

বর্ষবরণে উৎসব নির্বিঘ্নে মেটাতে তৎপর পুলিশ প্রশাসন।
• রবিবার বিকেল থেকে পার্ক স্ট্রিটকে ৬টি সেক্টরে ভাগ করা হচ্ছে
• দায়িত্বে থাকছেন ১০ জন ডেপুটি কমিশনার পদ মর্যাদার পুলিশ আধিকারিক
• থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা
• লালবাজার তরফে প্রতিটি রাস্তায় চলবে নাকা চেকিং

প্রতি বছর রাত বারোটার নাগাদ বাইক আরোহীদের বেপরোয়া গতি নজরে পড়ে। সেই কারণে মল্লিক বাজার, নিউ মার্কেট, এজেসি বোস রোড, বউ বাজার এবং এক্সাইড মোড়ের মত বেশ কয়েকটি জায়গাতে নজরদারি বাড়ানো হচ্ছে।

বাইকের উপর নিয়ন্ত্রণ আনতে ইএম বাইপাসে আগের থেকে বেশি নজর রাখছে লালবাজার। ইভটিজিং-সহ নানা অপ্রীতিকর ঘটনা এড়াতে চলবে কড়া নজরদারি পুলিশ। পার্ক স্ট্রিটের উপর গাড়ি নিয়ন্ত্রণ করা হবে। তাছাড়া ওয়াকিং বে করা হবে। নজরে থাকবে রেস্টুরেন্ট ও পানশালায়। রবি ও সোমবার সকালে চিড়িয়াখানা, ময়দান, ভিক্টোরিয়া, গঙ্গার ঘাটগুলিতে থাকবে পুলিশি নজরদারি। ওয়াচ টাওয়ার ছাড়াও পার্ক স্ট্রিট এলাকার কয়েকটি বহুতল থেকে দূরবীন দিয়ে নজরদারি চালানো হবে।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...