Friday, April 3, 2026

কঠোর হচ্ছে প্রতিবাদ, এবার বজরং-এর পথে হাটলেন বিনেশ, রাস্তায় ফেলে এলেন খেলরত্ন ও অর্জুন পুরস্কার

Date:

Share post:

কঠোর হচ্ছে প্রতিবাদ। ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং আসার পর থেকেই প্রতিবাদ চলছে কুস্তিগিরদের মধ‍্যে। সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দেওয়ার কথা জানান। তেমনই বজরং পুনিয়া ফিরিয়ে দেন পদ্মশ্রী। আর এবার এই তালিকায় যুক্ত হলেন বিনেশ ফোগাট। তিনিও নিজের খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিয়ে এলেন। সংসদের বাইরের রাস্তায় পদক ফেলে দিয়ে এসেছেন তিনি।

শনিবার প্রধানমন্ত্রীর দফতরে যান বিনেশ। কিন্তু সংসদের বাইরের রাস্তায় তাঁকে আটকে দেয় পুলিশ। তারপরে সেখানেই রাস্তায় নিজের দুই পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিনেশ। সেই মতো খেলরত্ন ও অর্জুন ফেলে দিয়ে আসেন তিনি। গত মঙ্গলবারই বিনেশ জানিয়েছিলেন যে, তিনি খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফেরাবেন। মোদিকে দিয়েছেন খোলা চিঠিও। এবার দিল্লির কর্তব্য পথে সেই কাজটাই করলেন বিনেশ।

আরও পড়ুন:দেনার বোঝা, ধার মেটাতে মেলায় স্টল এভারেস্টজয়ী পিয়ালির

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...