Friday, June 5, 2026

এএফসি এশিয়ান কাপে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া টিম ইন্ডিয়া, হু.ঙ্কার সন্দেশের

Date:

Share post:

আগামী ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই টুর্নামেন্ট খেলতে শনিবার দোহায় পৌঁছেছে গেল ভারতীয় ফুটবল দল। তাদের স্বাগত জানাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিল শয়ে শয়ে ভারতীয় সমর্থক। কাতারের ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরাও এসে ফুটবলার ও সাপোর্ট  স্টাফদের স্বাগত জানান। বিমানবন্দর ছাড়াও টিম হোটেলে সমর্থকরা স্লোগান তোলেন সুনীল-গুরপ্রীতদের উদ্দেশে।

এএফসি এশিয়ান কাপের গ্রুপ বি-তে ভারতের সঙ্গে রয়েছে কঠিন প্রতিপক্ষ। কিন্তু তাদের ভয় পেতে নারাজ ভারতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। বরং নিজেদের সেরাটা দিয়ে দেশকে গর্বিত করতে চান তিনি। এই নিয়ে সন্দেশ এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এশিয়ান কাপের কোনও গ্রুপই সহজ নয়। যদিও আমাদের গ্রুপে অস্ট্রেলিয়া রয়েছে, যাদের আলাদা করে পরিচয় দেওয়া উচিত হবে না। তবে গত কয়েক বছরে আমরা যেটা শিখেছি, সেটা হল আমরা আমাদের কোনও প্রতিপক্ষকেই ভয় পাবো না। যে কাজটি করছি সেটার উপর বিশ্বাস রাখতে হবে, নিজের সতীর্থদের উপর বিশ্বাস রাখতে হবে, আর এই দলের সীমানা হল আকাশছোঁয়া। আমাদের সমীহ করে চলতে হবে, উন্নতি করতে হবে এবং আশা করতে হবে আমরা দেশের জন্য বিশেষ কিছু করতে পারি।”

রবিবার থেকে দোহায় প্রস্তুতি শিবির সারবে ভারতীয় দল। আগামী ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এশিয়ান কাপের অভিযান শুরু করবে ভারত। এরপর ১৮ জানুয়ারি উজবেকিস্তান ও ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত।

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে নামার আগে বি.স্ফোরক রাহুল, বললেন,’১০০ টা দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও কিস্যু হবে না’

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...