Wednesday, March 25, 2026

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পানশালা থেকে নাইট ক্লাবে বাড়ছে ভিড়!

Date:

Share post:

যত সময় এগোচ্ছে ততই মহানগরের ফেস্টিভ মুডে (Year Ending Celebration) মাতোয়ারা ছোট থেকে বড় প্রত্যেকেই। নাচে গানে ২০২৩কে বিদায় জানিয়ে ২০২৪ কে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন সকলে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর (Park Street)। ওয়াচ টাওয়ার ও ড্রোন দিয়ে চলছে নজরদারি। বর্ষবরণের কাউন্টডাউন শুরুর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে সাদা পোশাকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সরগরম পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড।

সন্ধ্যা পেরিয়ে রাত যত এগিয়ে চলেছে ততই ভিড় বাড়ছে পার্ক স্ট্রিট চত্বরে। অন্যান্য বছরের মতো এবারও অ্যালেন পার্ক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা আঁটোসাঁটো করতে কিউআরটি (QRT) ও রেডিও ফ্লাইং স্কোয়াড রাখা হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। বয়স্ক মানুষ যাতে ভিড়ে সমস্যায় না পড়েন সেই দিকেও মানবিক দৃষ্টি রেখেছে পুলিশ।

পাঁচতারা হোটেল থেকে পানশালা, রেস্টুরেন্ট থেকে কফি শপ সর্বত্রই বর্ষবরণের আনন্দ। ক্রিসমাস এবং পৌষ পার্বণ উৎসব উপলক্ষ্যে শ্রীভূমিতে বিশেষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সুজিত বসু। সেখানে উষা উত্থুপের পারফরমেন্স দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ২০২৪কে স্বাগত জানানোর জন্য তরুণ প্রজন্মের উন্মাদনা চোখে পড়ার মতো।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...