Tuesday, June 16, 2026

ফের নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন মেসিকে

Date:

Share post:

ফের নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশ এবং ক্লাবের হয়ে দুরন্ত পারফরম্যান্স সিআরসেভেনের। করছেন প্রতিটি ম‍্যাচে গোলও। আর এই সুবাদে ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছেন রোনাল্ডো। গোটা ২০২৩ সালে ক্লাব এবং দেশ মিলিয়ে মোট ৫৪টি গোল রয়েছে রোনাল্ডোর। এই নজির গড়ে উচ্ছ্বসিত পর্তুগিজ তারকা।

এই নজির গড়ে সৌদির এক সংবাদমাধ্যমে রোনাল্ডো বলেন, “আমি খুব খুশি। ব্যক্তিগত এবং দলগত ভাবে বছরটা আমার কাছে খুবই ভাল কেটেছে। অনেকগুলো গোল করেছি যা দলকে সাহায্য করেছে। আল নাসের এবং পর্তুগাল আমার থেকে সাহায্য পেয়েছে। ভাল লাগছে এত গোল করে। আশা করি ২০২৪-এ আবার এই কাজ করে দেখাতে পারব।”

রোনাল্ডোর পর এই কীর্তি গড়াতে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন। ক্লাব বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ডের হয়ে মোট ৫২টি গোল করেছেন তিনি। তৃতীয় স্থানে কিলিয়ান এমবাপে। ৫২টি গোল করেছেন তিনি। পিএসজির পাশাপাশি তিনি খেলেন ফ্রান্সের হয়ে। হালান্ড ৫০ গোল নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে।

আরও পড়ুন:মেসিকে বিশেষ সম্মান, লিওর অবসরের পর আর্জেন্তিনা দলে দেখা যাবে না ১০ নম্বর জার্সি

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...