Tuesday, June 16, 2026

কুৎসাকারী শুভেন্দুকে আক্রমণ নয় কেন? সিনিয়র নেতাদের একাংশকে প্রশ্ন কুণালের

Date:

Share post:

দলের নেত্রীকে কুৎসিত ভাষায় একের পর এক আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ তাঁর বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিবর্তে ‘গোল গোল’ বক্তৃতা করছেন দলের কিছু নেতা। নতুন বছরের প্রথম দিনে এই ইস্যুতেই প্রশ্ন তুলে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারী রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন। দলের এক শ্রেণির সিনিয়র নেতা রয়েছেন, তাঁরা পাল্টা শুভেন্দুকে চোর বলছেন না। হয় চুপ করে গা বাঁচিয়ে চলছেন বা গোল গোল কথা বলছেন। আসল কথা বলছেন না।” শুধু তাই নয়, নাম না করে ওই নেতাদের উদ্দেশ্যে কুণাল আরও বলেন, “দিনের পর দিন পদ আঁকড়ে থাকব, সব রকম সুযোগ সুবিধা ভোগ করব আর দলের কঠিন সময়ে গা বাঁচিয়ে চলব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে তা বসে বসে দেখব, শুধু ন্যাকা ন্যাকা কথা বলব কিংবা আঙুল চুষব এটা কেমন ধারা! নিচুতলার নেতা কর্মীরা এর থেকে কী শিখবেন!”

এদিন কুণাল ঘোষ স্পষ্ট জানান, শুভেন্দুর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। উনি আমার নেত্রীর বিরুদ্ধে কুৎসা করেন ফলে আমি মুখপাত্র হিসেবে ওনাকে চরম আক্রমণ করি, আগামিদিনেও করব। কিছু নেতা আছেন যারা শুভেন্দুর বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানান। তবে কিছু সিনিয়র নেতা গোল গোল বক্তব্য রেখে গা বাঁচিয়ে চলছেন। তাঁরা এই নতুন বছরে অঙ্গীকার করুক নেত্রীর বিরুদ্ধে কোনওরকম কুৎসার জবাব দিতে তাঁরা পিছু হঠবেন না।

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...