Tuesday, June 16, 2026

মেসিকে বিশেষ সম্মান, লিওর অবসরের পর আর্জেন্তিনা দলে দেখা যাবে না ১০ নম্বর জার্সি

Date:

Share post:

ফুটবল বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মান দিতে চলেছে আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন। মেসির ১০ নম্বর জার্সি আর কাউকে পরতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিতে চলেছে তারা। আর্জেন্তাইন তারকা অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর জার্সির নম্বরটিও অবসর নেবে বলে জানানো হয়।

এই নিয়ে আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনের কর্তা ক্লডিয়ো তাপিয়া এক সংবাদমাধ্যমকে বলেন, “মেসি যখন জাতীয় দল থেকে অবসর নেবে, তারপর থেকে আর কাউকে দেশের হয়ে ১০ নম্বর জার্সি পরতে দেওয়া হবে না। সারা জীবনের মতো আর্জেন্তিনার ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেওয়া হবে। মেসিকে সম্মান জানাতে এটুকু তো আমরা করতেই পারি।”

২০২২ সালে কাতারে আর্জেন্তিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি। মারাদোনার পর তিনিই দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। ৩৬ বছর পর মেসির হাত ধরেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা। মেসি নিজেও ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে গিয়েছেন সব কিংবদন্তিকেই। আর তাই মেসিকে সম্মান জানাতে ১০ নম্বর জার্সিকে তুলে রাখতে চায় আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন।এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া।

আরও পড়ুন:এএফসি এশিয়ান কাপের আগে দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন স্টিম‍্যাচ

 

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...