Tuesday, June 16, 2026

ভাড়া না বাড়িয়ে লাভজনক বাস পরিষেবা, পরিকল্পনা পরিবহন দফতরের

Date:

Share post:

পরিবহন দফতরে একাধিক রদবদল করে শহর তথা রাজ্যের গতি বাড়াতে বদ্ধপরিকর রাজ্য পরিবহন দফতর (transport department)। সেই সঙ্গে কীভাবে আয় বাড়ানো যায় তা নিয়েও এবার নতুন পথে পরিবহন দফতর। সরকারি বাসের রুট পিপিপি (Public Private Partnership) মডেলে চালিয়ে রাজকোষ ভরানোর পথে রাজ্য। সেই সঙ্গে বাসের ভাড়া যাতে না বাড়ে সেদিকেও নজর রেখে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।

নতুন বছরের শুরু থেকে শহরের তিনটি রুটে ২৫টি বাস চালানোর দ্বায়িত্ব পাচ্ছে বেসরকারি সংস্থা। এক্ষেত্রে বাসচালক ও কন্ডাক্টর সংস্থার। রক্ষণাবেক্ষণও তারাই করবে। বিনিময়ে রাজ্যকে এককালীন ৫০ হাজার টাকা ও প্রতি মাসে ৬ থেকে ৮ হাজার টাকা করে দেবে। শহরের ১২০টি সরকারি বাস (government bus) রুটের মধ্যে ৩টিতে আপাতত এই পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা সফল হলে রুটের সংখ্যা বাড়িয়ে ১২টি রুট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চালানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দফতরের। এর আগে গাড়ির বকেয়া করে বড়সড় ছাড়ের ঘোষণা করেছিল পরিবহন দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে কর দিলে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।

প্রথম যে তিন রুটে পিপিপি মডেলে বাস চলবে সেগুলি হল – এস ৪৭ (ইডেন সিটি-হাওড়া), এস ৩২ (বারাকপুর -হাওড়া) এবং কলকাতা স্টেশনের একটি রুট। এই রুটের সরকারি বাসে যা ভাড়া ছিল তা অপরিবর্তিতই রাখতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে টেন্ডারে। সেক্ষেত্রে বেশি ভাড়া বা ভাড়া নিয়ে কোনও ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করা হবে, এমনও বলা হয়েছে পরিবহন দফতরের নির্দেশিকায়। সরকারি বাসে লাভ না হওয়ার যে গুঞ্জন রয়েছে তা পরখ করতেই এবার বেসরকারি হাতে বাস চালানোর দ্বায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কীভাবে শহরে সরকারি বাসের সংখ্যা বাড়ানো যায়, তারও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...