Tuesday, June 16, 2026

বর্ষবরণে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে,লঞ্চ বন্ধে হতাশ সবাই

Date:

Share post:

সারা দিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগ করতে বর্ষবরণে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে।বছরের প্রথম দিনে সুন্দরবনে রীতিমতো হয়রানির শিকার পর্যটকেরা।কারণ, অধিকাংশ লঞ্চই পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকতে চাইছে না!আসলে সুন্দরবনের শতাধিক লঞ্চ-নৌকোর লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি। আর তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা গিয়েছে, প্রতি বছর দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ থেকে সুন্দরবনের লঞ্চ-নৌকোগুলিকে লাইসেন্স দেওয়া হয়। কিন্তু এ বার অধিকাংশেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি।জেলা প্রশাসন সূত্রে খবর, লঞ্চ ও নৌকো মালিকদের অনেকেই সঠিক সময়ে লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন করেননি। লাইসেন্স ছাড়া জঙ্গলের মধ্যে ঢুকলেই তাদের জরিমানা করা হবে বন দফতরের পক্ষ থেকে।এই ভয়েই পর্যটকদের নিয়ে বেরোতে চাইছেন না লঞ্চ মালিকেরা। জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল জানিয়েছেন,সঠিক সময়ে আবেদন না করায় অনেকেই নতুন লাইসেন্স পাননি ৷ অফিস খোলার পর আবেদন করলে সকলেই লাইসেন্স পাবেন।

যদিও এর জেরে বিপাকে পড়েছেন পর্যটকেরা।বহু পর্যটক বর্ষবরণে সুন্দরবনে আসেন। নৌকো-লঞ্চে চেপে জঙ্গলে যাওয়াই তাঁদের কাছে প্রধান আকর্ষণ। কিন্তু তা না হওয়ায়, রীতিমতো হতাশ পর্যটকরা।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...