Thursday, April 9, 2026

৭.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

Date:

Share post:

বছরের প্রথম দিনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। জোরালো এই ভূমিকম্পের জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ৫০ কিলোমিটার গভীরে। সোমবারের কম্পন অনুভূত হয়েছে জাপানের রাজধানী টোকিয়োতেও।

জাপান টাইমস জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের ফলে জাপানের উত্তর-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে জাপানের মৌসম ভবন। ওই অংশে ইশিকাওয়া, নিগাতা, টোয়ামা, ইয়াগাতা প্রভৃতি এলাকা দ্রুত খালি করতে বলা হয়েছে। সমুদ্রের ধার থেকে সরে গিয়ে উঁচু বহুতলে আশ্রয় নিতে বলা হয়েছে বাসিন্দাদের। ভূমিকম্পের ফলে সমুদ্র ফুঁসে উঠতে পারে। ঢেউয়ের উচ্চতা হতে পারে পাঁচ মিটার পর্যন্ত।

চার দিন আগেই জাপানে আরও এক বার ভূমিকম্প হয়। দেশের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত কুরলি দ্বীপ এবং সংলগ্ন এলাকা পর পর দু’বার কেঁপে ওঠে। রিখচার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৬.৫ এবং ৫। সে সময়ে সুনামি সতর্কতা জারি হয়নি। কিন্তু সোমবারের কম্পনের তীব্রতা আগের চেয়েও বেশি। ফলে সুনামির সম্ভাবনা তৈরি হয়েছে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...